বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নবাবগঞ্জে থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত 

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, ছিনতাই,সন্ত্রাস, আত্মহত্যা ও চুরি রোধকল্পে নবাবগঞ্জ  থানা প্রাঙ্গণে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার  পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা, দিনাজপুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, জুয়া, ছিনতাই,ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।  মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে  পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর