শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে শিশু জুই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে শিশু হত্যা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার থানা মোড় আমতলা পয়েন্টে চাটমোহরের সর্বস্তরের জনতার অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সুজন চাটমোহর শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন স্বপন, চাটমোহর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি বুড়ি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, স্বেচ্ছাসেসক দলের সদস্য সচিব এসকে জামান লেবু, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল, শিক্ষক মোঃ শহীদ হোসেন, রোকসানা পারভী, আলমগীর মোহাম্মদ, চাটমোহর বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুজন, আলেম সমাজের পক্ষে হাফেজ পারভেজ হোসাইন, পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মন্জুরুল হক, পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ প্রমুখ।

বক্তারা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গাড়ফা উত্তরপাড়ার মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহিদুল ইসলামের সাত বছরের মেয়ে জুই খাতুন কে পাষন্ড ধর্ষকেরা চাটমোহর উপজেলার হরিপুর রামপুর গজারগাড়ি বিলে ভুট্টা ক্ষেতে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা ও মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় অপরাধীদের আটক পুর্বক দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর