শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে ভুট্টা ক্ষেতে নিখোজের পরের দিন ৭ বছরের শিশুর লাশ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর রামপুর গজারগাড়ি বিলে ভুট্টা খেতে ৭ বছরের মেয়ের লাশ পাওয়া গেছে। শিশুটি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল গাড়ফা উত্তরপাড়ার মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহিদুল ইসলামের মেয়ে জুই খাতুন। স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণীর ছাত্রী জুই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির অদুরে ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনার স্থান থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শিশু মেয়েটাকে ধর্ষণের পরে মুখাবয়ব এসিড দিয়ে পুড়িয়ে ভুট্টা ক্ষেতে রেখে গেছে ধর্ষণকারীরা।

শিশুর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পড়নে কোন কাপড় ছিলো না। তার মুখমন্ডল সম্পূর্ণই পোড়া। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড ধর্ষকেরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এর আগে নববর্ষের দিন সোমবার বিকেলে বাড়ি থেকে বেড় হয়। তার পর থেকেই সে নিখোঁজ। তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, চাটমোহর এলাকায় মৃতদেহটি পাওয়া গেলেও শিশুটির বাড়ি সীমান্তবর্তী উপজেলা বড়াইগ্রামে। ইতোমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর