শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত আহত ২ জন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় সড়ক  দুর্ঘটনায় রাজীব হোসেন(৩৫)নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল রবিবার সন্ধায় রুপপুর মোড়ে।
ওই দিন দিবাগত রাতে কোন এক সময়ে পাবনা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাঠেশ্বর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাজিব হোসেন গত ১৩ এপ্রিল সন্ধায় মোটরসাইকেল যোগে রুপপুর পারমানবিকে কাজে প্রথম যোগদান করতে যায়।
এসময় রুপপুর মোড়ে মোটরসাইকেল ঘুরানোর সময় বালুর উপর পিচলে পড়ে গেলে মোটরসাইকেল চালক রাজীব হোসেনের হাত ভেঙে যায় এবং পিছনে বসে থাকা দুই জন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় রাজীবকে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ ১৪ এপ্রিল বাদ আসর পাঠেশ্বর পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের পিতা আইয়ুব আলী জানান, আমার ছেলে রুপপু পারমানবিককে নতুন চাকরি পেয়েছে। আমার ছেলে সহ তিন বন্ধু নিয়ে রুপপুর মোড়ে বালুর উপর পিচলে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়।
সাথে সাথে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার করে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করেন। এবং রাতেই চিকিৎসাধীন থাকায় অবস্থায় আমার ছেলে  মারা যায়। বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর