বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুুলে ধরে মহা ধুমধামে উদযাপন হলো বাংলা শুভ নববর্ষের ১৪৩২ এর আগমন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়।
গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ এপ্রিল) সোমবার  সকালে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোপালপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, গোপালপুর থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,  পৌর বিএনপি সভাপতি মো: চান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ
উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, অ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল বর্ণাঢ্য আয়োজনে রেলী। বাংলার লোকজ লাঠি খেলা, লাঙ্গল জোয়াল মই মাথৈলসহ বাংলার কৃষক, বর-কনেসহ পালকি, ঘোড়ার গাড়ি সহ আরো অনেক আয়োজন। ছিল  বিভিন্ন ধর্মের মেলবন্ধনের প্রতিকী উপস্থাপন। নানা সাজে সজ্জিত রেলীটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাস্ট্যান্ড মোড় ঘুরে  আবার উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে বাঙ্লাদেশী ইতিহাস ঐতিহ্য কে ধারণ করে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান।  উপজেলা শিল্পকলার আয়োজনে অনুষ্ঠানে ছিল  বৈশাখের দেশের পল্লী লালনের গানসহ  নাচ ও আবৃত্তি।
এছাড়া উপজেলা বিএনপি বর্ণাঢ্য রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলার সকল সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর