বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মেলান্দহের চরবানিপাকুরিয়া ইউনিয়নে গাঁজা গাসহ গ্রেফতার ১

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ করতেন মো. সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি জীবিত গাঁজা গাছ । ৯ এপ্রিল দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জামালপুর ডিবি পুলিশের ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব।গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভুট্টা ক্ষেতে লুকানো অবস্থায় গাঁজার গাছ দুটি উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “মাদক দেশ ও জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ। এই অভিশাপ থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জেলা পুলিশের বিশেষ অভিযানে কোনো ধরনের ছাড় নেই। আমাদের এই অভিযান চলমান থাকবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর