বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে চার্জার ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে গিয়ে বুলি বিবি (৬৮) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বেতগাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটেছে। বুলি বিবি উপজেলার গোনা দক্ষিণপাড়া গ্রামের মৃত কেপাতুল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানগাড়িতে চড়ে বুলি বিবি বান্দাইখাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বেতগাড়ি ব্রিজের উপর ভ্যানের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে গেলে গাড়ি থেকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বৃদ্ধার মৃত্যুর সংবাদ থানায় কেউ দেয়নি। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর