শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সাঁথিয়ায় যুবদলের উদ্যোগে ফিলিস্তিনে গাজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলা যুবদলের আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার(৮এপ্রিল)দুপুরে বিক্ষোভ. মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান বাবুলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা সংসদীয় আসন ৬৮পাবনা-১(সাঁথিয়া-বেড়া আংশিক)ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসুদুল হক মাসুদ।আরও বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আলীম রাজিব,যুবদল নেতা-ইব্রাহিম হোসেন,আতিকুজ্জামান সজল,জার্জিস,আজিজুল হক, রাতুল ইসলাম রানা, মোস্তাফিজুর রহমান মুক্তা,মামুন হোসেন রাসেল,সাজ্জাদ হোসেন আজাদ,আঃ খালেক,রানা মৃধা,উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো ছাত্রদল নেতা,ইসতিয়াক হোসেন রিয়েন, যগ্ম আহবায়ক সাঁথিয়া উপজেলা শাখা মো: হাফিজ মাহমুদ ,লিমন, সালমান ও হাবিবুল্লাহসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর