শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সহ-সভাপতি আনছার আলী, সহকারী কমিশনার মো. নুরুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ মো. শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, স্কাউট লিডার হেদায়েতুল্লাহ, গ্রুপ লিডার সভাপতি সুরুজ্জল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর