বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পুকুর খননের সময় মিললো দুটি কষ্টি পাথরের মূর্তি

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়া এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করে।
জানা গেছে,উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের বড়দিঘি নামক পুকুর খনন করার সময় শ্রমিকরা কষ্টিপাথরের দেখা মিললে।বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতকাল সোমবার বিকেলে ২৭ কেজি ওজনে কষ্টি পাথর এবং আজ (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক বলেন,উপজেলার হরিনাথপুরে আনিছার রহমানের পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা।খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ২৭ কেজি ও ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে। এটি জেলা ট্রেজারীতে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর