বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে – আব্দুস সালাম পিন্টুস

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট মডেল হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম,শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দেশে সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান। আসলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সফল হবেনা। বিএনপি প্রথম নানা খাতের সংস্কার প্রস্তাব করে আসছে। উল্লেখ্য আব্দুস সালাম পিন্টু সুদীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী এলকায় আসেন। তাকে এক নজর দেখার মানুষের ঢল নামে, স্কুল মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর