বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার(০৩ এপ্রিল)বেলা ৩.০০ টায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আদনান রুসেল এর সঞ্চালনায় এ প্রথম যুব বৈঠক অনুষ্ঠিত হয়।
সহবতপুর ইউনিয়ন যুব সভাপতি হাফেজ ছাদিকুর ইসলাম এর কন্ঠে কুরআন তৈলাওয়াত পাঠ ও উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নানের উদ্বোধনীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ইসলামীর  আমির মাওলানা মো.রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আবুল হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরবান আলী।
এ সময় মোকনা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মো.রুহুল আমীনসহ নাগরপুর উপজেলা যুব কমিটির নেত্ববৃন্দ ও সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর