বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে দুই শতাধিক মানুষের অসুস্থতার দায়ী সেই ফুচকা বিক্রেতা আটক 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ হবার মূলহোতাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার গভীর রাতে মনির হোসেন নামক ফুচকার ওই দোকানিকে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঢাকুরিয়া উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, গত ৩১ মার্চ ঈদের দিন অভয়নগরের দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে ওই ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেয়। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। যার সর্বশেষ সংখ্যা ২১৩ জন ছাড়িয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ বুধবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর