বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে “ঈদ পূনর্মিলনী” অনুষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান  আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল বুধবার সকাল ১০ টার সময় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রায় ২ হাজার ৫ শত  প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে যোগ দিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষকদের সাথে আবেগঘন পুনর্মিলনের মুহূর্তগুলো ভাগ করে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আল-হেলাল ইসলামী একাডেমী  এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম ।
অত্র বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সামাদ এর সভাপতিত্বে অন্যান্য মধ্যে  সহকারী প্রধান শিক্ষিকা শামীমা আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী  নানা আয়োজনের মধ্যে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় ও তাদের স্কুলজীবনের স্মৃতি স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ঐতিহাসিক কর্মকাণ্ড ও অবদান তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বর্তমান শিক্ষার্থীদের সৃজনশীল প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামিক  সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর