বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর শোভাযাত্রা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চার শতাধিক মোটরসাইকেল বহরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার আটটি ইউনিয়নে শোভাযাত্রা করেন। একই সাথে বিভিন্ন বাজার ও মোড়ে পথসভা করেন তিনি।

শোভাযাত্রার সময় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়, মাঠ পর্যায়ে জনগনকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ মোটরসাইকেল শোভাযাত্রা। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শোডাউন বের হয়ে সদর ইউনিয়ন, কাশিমপুর, মিরাট, গোনা, বড়গাছা, কালীগ্রাম, একডালা ও পারইল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।

রাণীনগর সদর বাজারে পথসভায় খবিরুল ইসলাম বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

শোভাযাত্রায় রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আনজির হোসেন, সেক্রেটারী শামিনুর ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস সহ উপজেলার আটটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর