সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। কিন্তু ঈদের দিনে হাসি -খুশির পরিবর্তে বিষাদে পরিণত হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল আমিনের পরিবারে। ঈদের দিন মাংস কিনে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে চাটমোহর-পাবনা সড়কের কড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল আমিন । নিহত রুহুল আমিন ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। ফলে রুহুল আমিনের পরিবারের চলছে শোকের মাতম।

জানা গেছে, রুহুল আমিন ঈদের দিন সকালে মাংস কেনার উদ্দেশ্যে পাবনা জেলার টেবুনিয়া এলাকায় যান। সেখান থেকে মাংস কিনে ভাঙ্গুড়ায় ফিরে আসার পথে চাটমোহর উপজেলার কড়ইতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাটমোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঈদের দিন এ খবরে রুহুল আমিনের পরিবারে চলছে শোকের মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর