বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে একতা সংঘ পাঠাগারের ঈদ উপহার পেল ১০০ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের পক্ষ থেকে ১০০ জনের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর-বেলবাড়ি গ্রামে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে ১০০ টি-শার্ট দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ও পাঠাগারটির উপদেষ্টা সজল আহম্মেদ এবং উপদেষ্টা ডা. ফরিদ এইচ খাঁন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন অনিক।

এ সময় উপস্থিত ছিলেন, পাঠাগারের অর্থ সম্পাদক কাওছার মোল্লা, কার্যকরী সদস্য দিদারুল ইসলাম, ছনি মোল্লা, আসাদুজ্জামান নিপু, মেজবাউল আলম রোমান, সাফি মোল্লা, মুরাদ মোল্লা, একেএম রাফিদ শাহরিয়ার, মুমিনুল ইসলাম, মুশফিক মুক্তাদির মাহিন, হালিমুল ইসলাম প্রিন্স সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, চলতি বছরের ৩ জানুয়ারি দাউদপুর-বেলবাড়ি একতা সংঘের উদ্যোগে এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে “দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার” স্থাপন করা হয়। এই পাঠাগারের প্রচার কর্মসূচির অংশ হিসাবে এবং এলাকার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শনিবার পাঠাগারটির পক্ষ থেকে এলাকার ১০০ জনকে টি-শাট দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর