বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

লামায় ইটভাটায় অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পার্বত্য জেলার বান্দরবানের লামার উপজেলা প্রশাসন ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে আড়াই লক্ষ  টাকা জরিমানা  এবং প্রায় কয়েক হাজার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে  নস্ট করে দেওয়া হয় ।
 শনিবার (২৯ মার্চ) দুপুরে ফাইতং ইউনিয়নের ফাদুর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে 3.B.M ব্রিকস এর মালিক’কে এক লক্ষ পঞ্চাশ  হাজার টাকা জরিমানা করেন  লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। একই এলাকায় U.B.M ব্রিকস এর মালিক’কে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহযোগিতা করেন  লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
লামা উপজেলা  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)   ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে দুটি ইটভাটার মালিক’কে মোট  দুইলক্ষ পঞ্চাশ  হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েক হাজার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস  করে দেওয়া হয় । পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর