বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নান্দাইলে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে সোমবার প্রেসক্লাব ভবন ও পূর্নিমা হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম  প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন ফকির রঞ্জুর সঞ্চালনায় ইফতার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সেক্রেটারী হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ফাহমিদ আহম্মেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনজু, সমাজ সেবক মোঃ জাকির হোসেন ভূইঁয়া, আজীবন সদস্য শামসুল হুদা সবুজ ও মোঃ আবদুর রহমান সবুজ সহ প্রমুখ। পরে নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবদুর রাজ্জাক ভূইঁয়া, মোঃ ফজলুর হক ভূইঁয়া সহ সকল মৃত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এইচএম মিজান ও মাওলানা ইসলাম উদ্দিন। ইফতার পর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সাথে খোলামেলা মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন। ইফতার অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন মোঃ আবদুর রহমান সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর