বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

থানচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেল ৪২০ পরিবার

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪২০টি পরিবার স্বল্পমূল্যে চাল পেয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে থানচি বাজার প্রাঙ্গণে প্রশাসনিকভাবে নিয়োগপ্রাপ্ত ডিলার মো. নেয়াজুর রহমানের গুদাম থেকে এসব চাল বিতরণ করা হয়।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের কার্ডধারী উপকারভোগীরা প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার এ চাল বিতরণ কার্যক্রম চালু থাকবে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. আমির হোসেন, ইউপি সদস্য হ্রাহ্লায়ি মারমা, নুচিংপ্রু মারমা, রিংকো ম্রো প্রমুখ।
সূত্রে জানান, থানচি উপজেলার চারটি ইউনিয়নের জন্য চারজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এসব ডিলারের মাধ্যমে উপজেলার প্রায় আড়াই হাজার হতদরিদ্র পরিবার তালিকাভুক্ত কার্ডধারীদের জন্য চাল বিতরণ করা হবে। প্রতিসপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর