বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ঝালকাঠিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস করার দাবিতে মানববন্ধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকাররা।
রবিবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্যপরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, ফিল্ড অফিসার, মো. আব্দুল্লাহ আল হাদী, মাস্টার ট্রেইনার মো. শাহাবুদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. শাহাবুদ্দিন, মো. আসাদুর রহমান মান্নাসহ আরো অনেকে।
বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীর আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল, প্রকল্পের সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কেয়ারটেকারদের সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করাসহ, ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর