বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে কলেজের জমি দখলকে কেন্দ্র করে কৃষককে মারপিট 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে কলেজের জমি দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মথুরাপুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীধরপুর ইউনিয়ন কলেজের জমির মধ্যে মহিউদ্দিন মল্লিক গংদের ৪৫ শতক জমি নিয়া বিবাদীদের সাথে বিরোধ চলছে। বিবাদীরা উক্ত কলেজের জমি তাদের বলে দাবি করে গত ইং ১৭/০২/২৫ তারিখে ওই জমিতে থাকা ধানসহ জমিতে পিলার পুতে জমি দখল নেয়। কলেজ বন্ধ থাকার কারণে কেউ বাধা দিতে পারে নাই। পরবর্তীতে ১৪/০৩/২৫ ইং তারিখে আমরা এলাকাবাসীর সহায়তায় আবারো কলেজের জমি থেকে বিবাদীদেরকে বিতাড়িত করি। বাদি জানান, গত ইং ১৯/০৩/২৫ তারিখ বিবাদীরা জমিতে ঔষধ দিতে আসলে আমি সহ আমার পরিবারের লোক বাধা দিতে গেলে আনুমানিক সকাল ১০:০০ ঘটিকার সময় বিবাদীরা আমাদের উপর অতর্কিত হামলা করে, বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ ১ নং বিবাদী শাহাজাহান মল্লিক (৬৫) পিতা: মৃত গোলাম মল্লিক সং মথুরাপুর এর হুকুমে ২। মফিজ মল্লিক পিতা: গোলাম মল্লিক, ৩। আরিফ (৪৫) পিতা মৃত আবু বক্কার মোল্লা, ৪।আবির মোল্লা (২৪) পিতা: আরিফ মোল্লা, ৫। নাজমুল ( ২৮) পিতা: ঈমান ফকির সর্ব সাং : পুড়াখালি থানা: অভয়নগর জেলা: যশোর সহ অজ্ঞত ১৫/২০ জনে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় সঙ্গীও মুরাদ হোসেন (২০) পিতা: নুর ইসলাম আগাইয়া আসলে তাকেও মারধর করতে শুরু করে। আমিও মুরাদ বাড়ির দিকে দৌড় দিলে বিবাদীরা আমাদেরকে ধাওয়া করিয়া আমাদের বাড়ির মধ্যে চলিয়া আসে। আমার স্ত্রী রেহেনা বেগম (৪০) এবং আমার ভাই জাহিদুল এর স্ত্রী মিনু বেগম ঠেকাতে আসলে তাদেরকেও মারধর করে এবং কয়েকজন বিবাদী আমাদের বসত ঘরে প্রবেশ করিয়া ঘরের শোকেচের মধ্যে রক্ষিত আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নগদ তিন লক্ষ টাকা চুরি করিয়া নেয়। তাছাড়া ৩ নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ০১  ভরি ০৬ আনা ওজনের স্বর্ণের চেইন (যার বাজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা) নিয়া যায় এবং ৫ নং বিবাদী আমার ভাই জাহিদুল এর স্ত্রীর গলায় থাকা ০১ভরি ০৮ আনা ওজনের চেইন (যাহার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা) নিয়ে যায়। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম এর সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর