বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নান্দাইলে কাবিখা ও কাবিটা সকল প্রকল্পের স্থানে সাইনবোর্ড টানানোর নিদের্শ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে ত্রান ও পুনবার্সন মন্ত্রনালয় থেকে ১ম ও ২য় দফা খাতে ইতিমধ্যে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) খাতে গম ও চাউল এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ইতিমধ্যে উল্লেখিত প্রকল্প সমূহে ১কিস্তি গম, চাউল ও টকা অগ্রীম প্রদান করা হয়েছে। সরকারী নিদের্শনা মোতাবেক প্রতিটি প্রকল্পের সূচনাস্থানে প্রকাশ্যে কাজের নাম, বরাদ্দকৃত টাকা, গম, চাউল প্রকল্পের চেয়ারম্যানের নাম উল্লেখ করে দৃশ্যমান স্থানে সাইন বোর্ড টানানোর জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ ও প্রকল্প চেয়ারম্যান বরাবর এই পত্র পাঠানো হয়েছে। অপরদিকে গত এক সপ্তাহ পূর্বে প্রকল্পের প্রথম দফা অর্থ ৫০% ছাড় করা হলেও কোথাও কোন প্রকল্প স্থানে সাইন বোর্ড পরিলক্ষিত হয়নি। নান্দাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে প্রতিটি প্রকল্প স্থানে অতিদ্রুত অবশ্যই সাইনবোর্ড টানানোর বিষয়টি নিশ্চিতকরণ সহ প্রকল্পের সকল তালিকা উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করার জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর