বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নাগরপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা।
২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।
ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আবু হুরাইয়ার যৌথ পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী,নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াছ হোসেন।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী ও ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বের নেতাদের এ নির্মম হত্যা বন্ধের জোড়ালো পদক্ষেপ গ্রহণের আকুল দাবি জানান। প্রয়োজনে মুসলিম বিশ্বের সকল দেশকে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর