সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে সেনাবাহিনীর অভিযানে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩ টা থেকে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন ২০ জন সেনা সদস্য নিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন বলেন, প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম জানান, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর