শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে চারটি মোটরসাইকেল সহ তিন চোর গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর বড়াইগ্রামের পূর্ণ কলস উত্তরপাড়ার মোঃ ইদ্রিস মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৩), একই জেলার সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার মোঃ সামজাদ ফকিরের ছেলে আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে রাজীব হোসেন (৩১)। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও একটি আরটিআর রয়েছে। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের সান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটরসাইকেল নিয়ে তারাবারি নামাজ আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক সান্টু আলী খানের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এই ঘটনায় একটি চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর