বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা নাটোরে হামে আক্রান্তে এক শিশু মৃ*ত্যু, আক্রান্ত- ৩৮  বাৎসরিক ১৫ হাজার টাকা পরিত্যক্ত জমি লিজ নিয়ে লাউ চাষে সফল আটঘরিয়ার কৃষক বিল্লাহ  অভয়নগরে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার, জীবন-মৃ*ত্যু*র সন্ধিক্ষণে গৃহবধূ, আটক ৩ আটঘরিয়ায় পরকীয়ার জেরে নিজ সন্তানকে হ*ত্যা করে মায়ের আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর বিরুদ্ধে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। গত রোববার (১৬ মার্চ) উপজেলা পরিষদের আবাসিক এলাকার ১৩ জন স্বাক্ষরিত ওই স্মারক লিপি জেলা প্রশাসক অফিসে জমা করা হয়। স্মারক লিপি সূত্রে জানা গেছে,  বর্তমান নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নিজ প্রয়োজনে গেজেটেড কোয়ার্টার নিলাম পূর্বক, আবাসিক এলাকার কোয়াটারে বসবাসরত ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠ, সুপেয় পানির একমাত্র টিউবয়েল এর স্থান সহ সম্পূর্ণ এরিয়া তার নিজ স্বার্থে বাউন্ডারি র্নিমাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্মারক লিপিতে আরোও উল্লেখ করা হয় যে, বিগত নির্বাহী কর্মকর্তা গণ বাচ্চাদের খেলার সামগ্রী সহ মাঠের উন্নয়ন, উপজেলা পরিষদের জন্য একটি আধুনিক মসজিদ নির্মান করাসহ নানা উন্নয়ন  মুলক প্রকল্প গ্রহন করেন। অভিযোগ কারীদের দাবি জেলা প্রশাসক নিজে সরোজমিন পরির্দশন করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে বলে তাদের বিশ্বাস। অভিযোগের বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একজন অভিযোগকারী বলেন, ইউএনও স্যার নিজের প্রয়োজনে বাচ্চাদের খেলার মাঠ নষ্ট করছে। যেহেতু আমরা চাকুরী করি এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা তা  আমার জানা নেই।

যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, লিখিত কোন অভিযোগ বা স্মারক লিপি হাতে পাইনি। তবে স্থানীয় ভাবে বিষয়টি জেনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর