বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা নাটোরে হামে আক্রান্তে এক শিশু মৃ*ত্যু, আক্রান্ত- ৩৮  বাৎসরিক ১৫ হাজার টাকা পরিত্যক্ত জমি লিজ নিয়ে লাউ চাষে সফল আটঘরিয়ার কৃষক বিল্লাহ  অভয়নগরে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার, জীবন-মৃ*ত্যু*র সন্ধিক্ষণে গৃহবধূ, আটক ৩ আটঘরিয়ায় পরকীয়ার জেরে নিজ সন্তানকে হ*ত্যা করে মায়ের আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হরিপুরে হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে দুই জন আটক

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ আটক হয়েছে।
 আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে। এ বিষয়ে দুদক উপপরিচালক বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে   তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ আমাদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আশি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর