বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা নাটোরে হামে আক্রান্তে এক শিশু মৃ*ত্যু, আক্রান্ত- ৩৮  বাৎসরিক ১৫ হাজার টাকা পরিত্যক্ত জমি লিজ নিয়ে লাউ চাষে সফল আটঘরিয়ার কৃষক বিল্লাহ  অভয়নগরে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার, জীবন-মৃ*ত্যু*র সন্ধিক্ষণে গৃহবধূ, আটক ৩ আটঘরিয়ায় পরকীয়ার জেরে নিজ সন্তানকে হ*ত্যা করে মায়ের আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বান্দরবানে ইসলামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় ইসলামি সমাজ কল্যাণ সমিতির সভাকক্ষে ইফতার সামগ্রী বিতরণ-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু তালেব।
অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক। কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ- সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং  জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিলভিউ হাসপাতালের ডাইরেক্টর ও মডেল একাডেমি মাদ্রাসা অধ্যক্ষ মো: রেজাউল করিম, অফিস সহকারী মো: কলিম উল্লাহ, ইমাম মাওলা শোয়েব প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি পবিত্র রমজান উপলক্ষে
বান্দরবানের হতদরিদ্র গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ’সহ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসচ্ছে, আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর