শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত-ইউএনও নাজমুন নাহার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। আজ শনিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নারীরা ঘরের কাজে যে শ্রম দেয় তা জিডিপিতে হিসাবভুক্ত করা হয়। কারণ নারীরা যদি শ্রম না দিতো পুরুষরা বাইরে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতেন না। যে কারণে নারীর ঘরের কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন- ভবিষ্যতে আমাদের দেশেও নারীদের ঘরের কাজের অংশটুকু জিডিপি ভুক্ত করা হবে।

ওই নারী কর্মকর্তা বলেন, আল্লাহতালা নারীদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মান কি আমরা সমাজে নিশ্চিত করতে পারছি? পারছি না। তাহলে কিন্তু আমরা ব্যর্থ। যত বড় বড় উন্নয়নের কথাই আমরা বলিনা কেন। যতক্ষণ পর্য়ন্ত না আমরা সমাজের প্রতিটা স্তরে নারীর নিরাপত্তা ও মূল্যায়ন না দিতে পারবো,ততক্ষণ পর্যন্ত নারীর অধিকার ,সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা হবে না।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সরকারি ভাঙ্গুড়া ইউয়িন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমাযুন আহমেদ মুন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর