বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আলীকদম ফের ২০জন মায়ানমার নাগরিক আটক 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বান্দরবানের আলীকদমে বাস স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু,নারী-পুরুষসহ ২০ জন মায়ানমার নাগরিক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় আলীকদম বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাতামুহুরী পরিবহন বাস থেকে অবৈধ এসব নাগরিকদের আটক করেন আইন শৃংখলা বাহিরনীর সদস্যরা।
আটককৃত মায়ানমার নাগরিকরা হলেন ১. মোহাম্মদ শফি (৫৮) পিতা পেঠান শরীফ, গ্রাম বুচিডং মায়ানমার, ২. মোঃ মাহমুদুল হাসান (৩৭)৷ পিতা নুর মোহাম্মদ, গ্রাম -বুচিডাং,মায়ানমার,৩. খতিজা বেগম, স্বামী নুর মোহাম্মদ,গ্রাম ঐ,৪. নুর খাতুন, স্বামী মোহাম্মদ শফি, গ্রাম বুচিডং, মায়ানমার।
বিজিবি সূত্রে জানায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে ব্যাটালিয়ন এলাকায় চকরিয়া গামী লোকাল মাতামুহুরী পরিবহন বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরুষ ৩ জন, নারী ৬ জন ও শিশু ১১ সহ মোট ২০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে বলে জানান যায়।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী পিএসসি জানান, আলীকদম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় দিয়ে আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর