সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়ায় ভাইকে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার বিয়াঘাট গ্রামের এ ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের ছেলে কাওছার আহমেদ শুভ।

অভিযোগে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ও সালামের পুকুর রয়েছে। রবিবার সকালে রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে বড় ভাই সালাম টালবাহানা করেন। শুরু হয় বাকবিতন্ডা ও গালিগালাজ। এক পর্যায়ে আব্দুস সালাম (৬৫), তার দুই ছেলে আবাদী হোসেন (৪০) ও আকরাম হোসেন (৪৫) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৭) ওপর হামলা চালায়। ছেলে আব্দুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করা হয়। মাথায় গুরুতর জখম অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বিয়াঘাট গ্রামের রজব আলীর ছোট ছেলে।

কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল বলেন, রফিকুলের মাথা ফেটে এক সেন্টিমিটার ডিপ হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এখনও ঝুকিমুক্ত নন তিনি।

অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় মজিবর রহমান ও হেনা খাতুন জানান, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগের পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর