সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিজ শিশু কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে ও হত্যা 

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সাতক্ষীরায় দুই মাস বয়সের নিজ শিশু  কন্যাকে চুলার  আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও কুপিয়ে হত্যা করার লোমহর্ষক ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নুন গোলা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম রোকসানা খাতুন ও শিশুটির নাম আশরাফী খাতুন,পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে। নিহত গৃহবধূ স্বামীর নাম খোদা বক্স।
সাতক্ষীরা সদরের ব্রমরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, আজ বেলা আড়াইটার দিকে মৃত খোদাবক্সের মেয়ে শান্তা খাতুন তার নিজের দুই মাস বয়সের মেয়ে আশরাফিকে জ্বলন্ত চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে, এ সময় তার মা বাধা দিতে আসলে তাকে কুপিয়ে হত্যা করে।
সাতক্ষীরা সদর থানার ওসি  শামিমুল হক জানান, আজ  দুপুরে সাতক্ষীরা  সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদা বক্সের মেয়ে শান্তা খাতুন প্রথমে তার নিজের মেয়ে দুই মাস বয়সের আশরাফিকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা তার মা রোকসানা খাতুন বাধা দিলে তাকে ও কুপিয়ে হত্যা করে। ঘটনা জানার সাথে সাথে তিনি  ঘটনাস্থলে   যান হত্যাকারী শান্তাকে গ্রেপ্তার করা হয়।
লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তিনি আরো জানান,  শান্তা একটু অস্বাভাবিক প্রকৃতির ছিল। তবে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর