শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

রামগড় বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবির টহল দল।সীমান্ত দিয়ে গরু পাচার করার সময় বিজিবি এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় ব্যাটালিয়ন আওতাধীন পানুয়াছড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার নূর আলম চৌধুরীর নেতৃত্বে  টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ  থানার রহমতপুর এলাকার হতে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়।

রামগগ ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর