শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াছিন আরফাত বুলবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, বিএনপি নেতা মো. সাইফুদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, জাকির হোসেন, আবুল হোসেন, শাফায়েত রাসেল, জহিরুল ইসলাম ও মো. আবুল কালাম প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশ নেয়, যেখানে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টটি তরুণ ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করেন, নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর