সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাস্তার মাঝখানে ঘর তুলে এলাকাবাসীর চলাচলে বাঁধা সৃষ্টি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

গ্রামের একটি রাস্তার মাঝখানে ছাপড়া ঘর তুলে এলাকাবাসীর চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে করে যাতায়াতে এলাকার অন্তত শতাধিক পরিবারের মানুষ প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছন। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া কিন্ডারগার্ডেনের উত্তরপাশের রাস্তায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের জন রোজারিওর ছেলে কমল রোজারিও।

অভিযোগে জানা গেছে, চাটমোহর-পাবনা সড়কের খড়বাড়িয়া কিন্ডার গার্ডেন স্কুলের উত্তরপাশে একটি সরকারি রাস্তা রয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের স্বার্থে প্রায় ২০ বছর আগে রাস্তাটি করা হয়। জমি দিয়ে রাস্তাটি করেন ওই এলাকার স্থানীয়রা। পরবর্তীতে বিভিন্ন সময় এ রাস্তাটিতে সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ দুই বছর আগে সরকারি প্রকল্প থেকে ৬ লাখ ৫৬ হাজার টাকার মাটির কাজের একটি প্রকল্প ওই রাস্তায় বাস্তবায়ন করা হয়েছে।

দীর্ঘ বছর পর এসে রাস্তার দক্ষিণপাশে কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন জমির মালিক কমল রোজারিও রাস্তাটির উপর একটি টিনের ছাপড়া ঘর তুলে এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে করে ভাদড়া বেড়পাড়া গ্রামের অন্তত একশ’টি পরিবারের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জমির মালিক বলছেন আগে তিনি জমি দিয়েছিলেন রাস্তার জন্য। এখন তিনি দেবেন না। তাই ঘর তুলেছেন।

ভাদড়া বেড়পাড়া গ্রামের বাসিন্দা গোলজার হোসেন ও আব্দুর রহমান বলেন, এত বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করি। কখনও কেউ বাধা দেয়নি। এই রাস্তা দিয়ে আমরা স্কুল, কলেজ, হাট-বাজারে যাতায়াত করি। নিয়মিত ভ্যান সাইকেল চলাচল করে। কিন্তু রাস্তার মাঝখানে ঘর তুলে তিনি খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এবিষয়ে সুশীল গমেজ ও শেলী কস্তা বলেন, আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে শান্তিপূর্ণ পরিবেশে যুগের পর যুগ বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে ঘর তুলে আমাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করা মেনে নেয়া যায় না। আমরা বিষয়টির সমাধান চাই।

একই গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া বলেন, যিনি এই কাজটি করেছেন জমির মালিক কমল রোজারিও সে এখানে বর্তমানে বসবাসও করেন না। সে আরেকটি ইউনিয়নের অন্য একটি গ্রামে বসবাস করছে। অথচ তিনি এখানে এসে রাস্তা বন্ধ করে দিয়েছেন। ঘটনার পর আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাই। তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাসে এসি ল্যান্ডের কাছে অভিযোগ দিতে বলেন। পরে আমরা লিখিত অভিযোগ দিয়ে আসছি। কিন্ত এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত কমল রোজারিও বলেন, দেড় বছর আগে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বসেছিলাম। রাস্তাটির বেশিরভাগ জায়গা আমার জমির উপর দিয়ে। আমিতো সব জায়গা দিতে পারিনা। মানবিক বিবেচনায় এক দেড় ফিট দিতে পারি। পাশের জমির মালিক যদি দেয় আমিও দেবো।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বলেন, যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে তাহলে ওখানে গিয়ে দেখতে হবে বিষয়টা কি। সকল বিষয়গুলো জানার পরে ব্যবস্থা নেয়া হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরী বলেন, বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য এসি ল্যান্ডকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর