মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার জামায়াতে ইসলামীর কর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা: রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

এ সময় প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলার সাবেক আমীর ও পাবনা জেলা শাখার তারবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি অধ্যাপক আলী আছগার বলেন, আপনারা সবাই ইসলামের পতাকা তলে আসুন। ইসলামী রাষ্ট্র গঠনে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে একটি শান্ত পূর্ণ সমৃদ্ধশালী দেশ উপহার দেব।

অন্যান্য মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, সহকারি সেক্রেটারি অধ্যাপক এসএম আব্দুল্লাহ, অধ্যাপক এসএম সোহেল, সেক্রেটারী যুব ও ক্রিয়া বিভাগের অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবেক ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহকারী সেক্রেটারী পেশাজীবি বিভাগের মোঃ শাপিনুর ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মহির উদ্দিন। চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল হামিদ। ফরিদপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আবু তালেব।

বড়াল ফাউন্ডেশন এর পক্ষে বক্তব্য দেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. শফিউর রহমান, নুরুল ইসলাম আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আহমদুল্লাহ, পাবনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি অধ্যাপক এসএম আব্দুল্লাহ, পাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইসরঈল হোসেন শান্ত, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আবু হুরায়রা রিদয়, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ রিপন বিল্লাহ, চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মন্ডতোষ ইউনিয়ন শাখার সভাপতি মাও: জহুরুল ইসলাম।

এ সময় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ও জনগণ সাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর