সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, সারা দেশে এক লাখ ৩৭ হাজার পরিবারকে পশু পালনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের হাতে একটি করে বাড়ন্ত ষাঁড় তুলে দেওয়া হয়েছে। এগুলোর মালিক আপনারা। সরকার আপনাদের আত্মনির্ভরশীল হতে সিঁড়ি তৈরি করে দিয়েছে। এগুলো লালন-পালন করতে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর