সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নকল দুধ কারখানায় দুই লক্ষ টাকা জরিমানা ও সিলগালা

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরি কারখানায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা ও নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১.০০ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ অভিযান চালিয়ে ফরিদপুরে গোপালনগর বাজার অবধা বাধ মেইন রোড সংলগ্ন নিজ বাড়িতে নকল দুধ তৈরির মেশিন, বিভিন্ন মেডিসিন জব্দ করা হয় এবং ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করেন। নকল দুধ তৈরির মালিক মো: শফিকুল ইসলাম (৩৫) পিতা,মো: নুর মোহাম্মদ মোল্লা নকল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ সমিতির কোডে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি ও একাধিক ঘোষের কাছে বিক্রি করেন।

জানা গেছে, নকল দুধ তৈরি করে তারা অল্প দিনের ভিতর বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। অভিযানকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: হাফিজুর রহমান, নাজির মো: জমিরউদ্দিন, ফরিদপুর থানার পুলিশ প্রশাসন, সাবেক কাউন্সিল মো : শামসুদ্দিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন,প্রশাসনের চোখ ফাকি দিয়ে তারা এমন অসাধু কাজ করছে। এমন অসাধু ব্যবসায়ীদের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর