সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় শীতার্তদের মাঝে ডাক্তার ফারজানার শীতবস্ত্র বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছেন বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দীপ মেডিকেল সার্ভিসেস এর স্বত্বাধিকারী ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি।
চলমান শীতের শুরুতে তিনি উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পৌর শহরের বিভিন্ন দরিদ্র এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাক্তার ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, স্থানীয় পল্লী চিকিৎসক  মোঃ ইদ্রিস আলী, পল্লী চিকিৎসক মোঃ সবুজ আলী, শাহাদত হোসেন, সমাজসেবক আলাউদ্দিন আকন্দ, মোঃ শফিকুল ইসলাম শেখ, আব্দুর রউফ ফকির প্রমূখ।
ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ছোট পরিসরে এ বছর আমি ২০০টি শীতার্ত ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলেছি দিয়েছি। আমার ব্যক্তি উদ্যোগে এটুকু সহযোগিতা কিছুটা হলেও অসহায়দের কাজে লাগবে। আগামীতে এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে  ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর