সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবৈধ অনুপ্রবেশের সময় নারীসহ ‍দুই জন আটক

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে নারীসহ ‍দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, বিদেশি মদসহ প্রায় ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা অবৈধ মালামাল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসব বিষয়ে নিশ্চিত করেন। এরআগে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।
আটকরা হলেন- বাগেরহাট জেলার বুড়ি গাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) ও মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০)।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, তৈরী পোশাক, থ্রি–পিস, চাদর, বিভিন্ন প্রকার মলম, পান মসলা, পাতার বিড়ি, সিগারেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। যারা আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় দুইজন বাংলাদেশিকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর