সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে বিজিবির টহল দল।

রামগড় বিজিবি জোন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়লার মুখ এবং হাবিবুল্লাচরের রাবার নামক স্থানে চোরাচালান আসছে।

আজ বৃহস্পতিবার ভোর রাতে আঁধারমানিক বিওপির নায়েব সুবেদার আল মামুন শিকদারের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়।এসময় চোরাকারবারি মালামাল ফেলে চলে যায়।পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৬কেজি গাঁজা পায় বিজিবি।

অপরদিকে গতকাল বুধবার রাতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন আঁধারমানিক বিওপি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হাবিবুল্লাহর চরের রাবার বাগান এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মালিক বিহীন ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।এধরনের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর