সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে নির্ধারিত যাত্রাবিরতির আগেই ট্রেন ছাড়ায় যাত্রীদের ক্ষোভ

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

নাটোরে নির্ধারিত সময়ের যাত্রাবিরতির আগেই খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করায় অন্তত অর্ধশত যাত্রী ট্রেনে উঠতে পারেনি। বিকল্প ট্রেন না থাকায় গন্তব্যস্থানে যেতে পারেনি যাত্রীরা। এতে ক্ষুব্ধ হয়ে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।  পরে খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গতরাত ১২টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি রাত ১১ টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। কিন্তু ট্রেনটি না থেমেই ১২ টা বাজতেই স্টেশন ছেড়ে যায়। অথচ প্লাটফর্মে ৩ মিনিট দাঁড়ানোর কথা। এতে অন্তত ৫০ জন যাত্রী ট্রেনে উঠতে না পারার পাশাপাশি অনেক যাত্রী ট্রেন থেকে নামতেও পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত স্টেশন মাস্টারকে কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ যাত্রীরা।
স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, ‘গাড়ি ছেড়ে আসলে আমি লাইন ক্লিয়ার দিয়ে দেই, গার্ডের দেখার বিষয় প্যাসেঞ্জার ক্লিয়ারেন্সের। সেটা গার্ড দেখেনি।’ বিষয়টি রাতেই কন্ট্রোল রুমকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর