সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে আগুনে পুড়ে এক বছরের শিশু নিহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সুজন কুমার,নাটোরনাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
কায়েস মোল্লা বলেন, আগুনে আমার সব শেষ করে দিল। আমার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর