সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশ পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়ার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম মানবজমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর সুলতান কিশোরগঞ্জের আদালতে দায়ের করা একটি প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সুলতানকে শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর