সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে শিশুকন্যার লাশ উদ্ধার

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।

নিহত শিশুকন্যা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।

শনিবার সকালে একই ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর সার্কেলর সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা। প্রাথমিক কাজ চলছে,পরে জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর