সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেল সম্মাননা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার বড়াল সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সফল জননী ক্যাটাগরিতে মোছা. আছিয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সাথী সুলতানা, শিক্ষা ও চাকুরীতে আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে মুর্শিদা বেগম এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে আয়শা বেগমকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর