সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাণীনগরে দুই জুয়াড়ি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
গ্রেফতার
গ্রেফতার

নওগাঁর রাণীনগরে জুয়া খেলার সময় দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারইল গ্রামের দাসপুকুর-বেলতলি এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পারইল গ্রামের মৃত সাহাবাজ প্রামানিকের ছেলে মোস্তফা প্রামানিক (৪৮) ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে সুকবর আলী (৫২)।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার পারইল গ্রামের দাসপুকুর বেলতলি এলাকায় তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়াড়ি মোস্তফা ও সুকবরকে গ্রেফতার করে। আর কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় জুয়া খেলার প্রায় এক হাজার টাকা ও তাস জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতার দুইজনকে বুধবার দিন আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর