সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের লয়দাপাড়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে মাছচাষীর প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মাছচাষী মো. শাহজামাল শেখ।
ভূক্তভোগী মাছচাষী মো. শাহজামাল শেখ জানান, আমি লয়দাপাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টায় পুকুরের মাছ দেখে বাড়িতে চলে আসি। পরেরদিন বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি কে বা কাহারা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর