মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আলিম পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন ছাত্রশিবির

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আলিম পরিক্ষায় পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুরে তাকে শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করাতে তার বাসায় উপস্থিত হয়ে লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সিংড়া উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, নাটোর জেলার সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর শিবিরের সভাপতি মো. আল-আমিনসহ নেতৃবৃন্দ।

পা দিয়ে লিখে আলিম পাস করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ছাত্রশিবির নেতৃবৃন্দের নজরে আসলে তারা রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।

দুই হাত ও এক পা নেই রাসেলের তবুও এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে আলিম পাস করেন অদম্য প্রতিবন্ধী রাসেল। সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশগ্রহণ করে ৩ দশমিক ২৯ পেয়ে উর্ত্তীণ হয় সে।

রাসেল মৃধা শোলাকুড়া গ্রামের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল ২০২২ সালে দাখিল পরীক্ষাতেও সাফল্যের সাথে উর্ত্তীণ হয়। পরিবারের অভাবের কারণে যাতে রাসেলের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলা শাখা। এসময় আজীবন রাসেলের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর